দাগনভুঞায় পরিবেশ মন্ত্রীর মতবিনিময় সভা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর দাগনভুঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু এমপি।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয় আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মতবিনিময় সভায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন সভার সভাপতি ও দাগনভুঞা উপজেলা নির্বাহী অফিসার শাহাদুল ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিশু ধর্ষণের পর হত্যা: দোষী সাব্যস্ত আবু তাহেরের মৃত্যুদণ্ড, ৫ কর্মদিবসে রায়