জাতীয় ছাত্রশক্তি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
ছবিঃ সংগৃহীত
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে একদল দুর্বৃত্ত সাইফুল্লাহর গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: রামপাল দুর্ঘটনা: নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন সাইফুল্লাহ নিজেই।
হামলার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





