সিলেটে ১৯ বিজিবির অভিযানে ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৩১৫ থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২,২২০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়। যার সিজার মূল্য ৭৬ লাখ ৬৪ হাজার টাকা।
আরও পড়ুন: পিরোজপুরে ১০ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
এদিকে একই দিন ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ী বিওপি’র আরেকটি টহল দল অভিযান চালিয়ে ২,০৩০ কেজি ভারতীয় জিরা ও একটি ডিআই গাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৪২ লাখ ৭২ হাজার টাকা।
উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকা।
আরও পড়ুন: পদ্মা নদীতে ঝড়ের কবলে ডুবে গেল সিমেন্ট বোঝাই ট্রলার
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।





