‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯,৭৮৩ লিটার জ্বালানি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। বিক্রি বন্ধের ঘোষণায় পাম্পের সামলে ‘তেল নেই’ লেখা পোস্টার সাঁটানো হয়েছিল। পরে যাচাইকালে পাম্প থেকে প্রায় ৯,৭৮৩ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।

আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে গিয়ে মজুত যাচাই করলে দেখা যায়, সেখানে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন রয়েছে।”

আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জ্বালানি মন্ত্রী আরও বলেন, “মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেছেন।