কুলাউড়ায় বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে হেপি বেগম (২৬) নামের এক যুবতীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী। তিনি জানান, নিহতের পরিবারের বরাতে জানা গেছে—স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করছেন বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হেপির সঙ্গে তার স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক

তিনি আরও জানান, শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের পিতা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।