কুলাউড়ায় সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে আনতে উদ্যোগ নিলেন এমপি

Any Akter
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৪৭ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, কুলাউড়ার সব সাংবাদিক এক প্ল্যাটফর্মে কাজ করুক এটাই আমার প্রত্যাশা। তাহলে এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

আরও পড়ুন: চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ

সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, পেশাগত মানোন্নয়নসহ সাংবাদিকদের যেকোনো যৌক্তিক দাবিতে আমি পাশে থাকবো। একই সঙ্গে তিনি দ্রুত একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

এ সময় এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়ে কুলাউড়ার তিনটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দ্রুত বৈঠক করে সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে আনার কথা বলেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ: আহত ২, গ্রেফতার ১

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা ড. সাইফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কমর উদ্দিন আহমদ, জয়নুল হক জুনেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।