শেখ হাসিনা ইস্যুতে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান ঢাকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ব্যাহত করতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

তিনি বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ যেন না হয়—সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ নিরসনে সংলাপের পথ খোলা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

হুমায়ুন কবির আরও জানান, ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা