নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দের ছেলে ননী (৪২)।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নাজিরপুর থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার নৈলতলা গ্রাম থেকে ননীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ননী ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি ননীকে আদালতে প্রেরণ করা হয়েছে।





