কুলাউড়ায় ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। রবিবার (২৬ এপ্রিল) ভোরে আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট জব্দ করে ৪৬ বিজিবির সদস্যরা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রাতে ওই এলাকায় বিশেষ অভিযানে টহলরত বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করতে সক্ষম হন। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

তিনি আরও জানান, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।