নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Sanchoy Biswas
সুলতান মাহমুদ, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতা ছিল উৎসবমুখর।

টুর্নামেন্টে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই আলম সিদ্দিকী এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন।

আরও পড়ুন: নাসিরনগরে বিস্ফোরক মামলায় একই দিনে দুই ইউপি চেয়ারম্যান আটক

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।

দিনভর প্রতিযোগিতা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার, বিয়ের দুই সপ্তাহেই সব শেষ