কুলাউড়ায় গোগালী ছড়ার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে অতিবৃষ্টিতে গোগালী ছড়ার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৭০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ, হাসিনা আক্তার ডলি, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলিব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল হাসনু, সাধারণ সম্পাদক উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। প্রথম ধাপে কুলাউড়া সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার: নেপথ্যে কি কেবলই অর্থ আত্মসাৎ?

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিপাতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা এবং শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে যায়।