রূপগঞ্জে এসএসসি কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইনসহ খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩ মে রবিবার দুপুরে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী জসিমউদদীন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসান শামীম, ইউনিয়ন যুবদল নেতা হাবিজুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল আহমেদ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল রাজা, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা মামুন ভূঁইয়া, আরিফ হোসাইন, আরিফ মিয়া প্রমুখ। এ সময় আবু মোহাম্মদ মাসুম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের অহংকার। তাদের দেশগড়ার কাজে যোগ্য করে গড়ে তুলতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সচেতন হতে হবে। মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা করাতে হবে। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ১৪টি কেন্দ্রে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে তৎপর আছি। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের বসার জায়গা, রান্না করা খাবার, পানীয় বিতরণ করে সেবা অব্যাহত রেখেছি।





