চিতলমারীতে গলাকেটে এক মুদি ব্যবসায়ীকে হত্যা

Sanchoy Biswas
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে মুজাহিদ মোল্লা (৪২) নামের এক দোকানীকে কুপিয়ে হত্যা করেছে (জুস ক্রেতা) বায়েজিদ ইজারাদার।

বৃহস্পতিবার (৭ মে) সকালে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের মৃত সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। অপরদিকে ঘাতক বায়েজিদ ইজারাদার একই গ্রামের বাদশা ইজারাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বায়েজিদ ইজারাদার নামে এক ক্রেতা তার দোকান থেকে একটি জুস ক্রয় করে। জুস হাতে নিয়ে বলে এটা ভালো না। এসময় দোকানী মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানায় এটা খারাপ না। এ সময় ক্রেতা বায়েজিদের হাতে থাকা ধারালো কাঁচি (আশুয়া) দিয়ে তার গলায় কোপ দেয়। এতে তিনি গুরুতরভাবে জখম হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বায়েজিদের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে বায়েজিদকে গ্রেফতার করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বায়েজিদ ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।