মালবাহী ট্রেন লাইনচ্যুত

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Sadek Ali
জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ ঝিনাইদহ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কর্মধায় মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী। তিনি জানান, রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন কোটচাঁদপুর এলাকা অতিক্রম করার সময় রেললাইন বসে যায়। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পর খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত

এ ঘটনায় খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।