সোনাগাজী প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মেহেদী–রহিম

Sanchoy Biswas
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি ইন্ডাস্ট্রির মেহরাব হোসেন মেহেদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের আবদুর রহিম।

শনিবার (১৩ জুন) দুপুরে সোনাগাজীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী কমিটির সব পদে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মনির আহমদ।

আরও পড়ুন: জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ

নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহসভাপতি নতুন আলো প্রতিদিনের নুরুল আলম, যুগ্ম সম্পাদক ভোরের ডাকের মোল্লা ইলিয়াছ, কোষাধ্যক্ষ আজকের বসুন্ধরার হেদায়েত উল্লাহ ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক ফেনীর স্বাস্থ্যকথার আবদুর রহিম রুবেল।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খান সজিব, আফতাব হোসেন মোমিন, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দিন, রাসেল চৌধুরী, কামাল উদ্দিন ও আলাউদ্দিন সবুজ।

আরও পড়ুন: নাশকতার কর্মকাণ্ডের অভিযাগে নান্দাইলে গ্রেফতার ৬

নির্বাচন উপকমিটি জানায়, সব পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।