বাংলাদেশ হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় সমন্বয়কারী হলেন স্বপন কুমার সাহা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১২:২১ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় সমন্বয়কারী পদে শ্রী স্বপন কুমার সাহাকে মনোনীত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৩ জুন) কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: আজকে যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা এবং উলিপুর রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য শ্রী স্বপন কুমার সাহাকে পাঠানো চিঠিতে বলা হয়, সনাতনী সম্প্রদায়ের প্রতি তাঁর একাগ্রতা, ধর্মীয় মূল্যবোধের প্রতি নিষ্ঠা এবং সংখ্যালঘু সনাতনীদের কল্যাণে দীর্ঘদিনের কর্মকাণ্ড কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সমাজসেবা কার্যক্রমকে আরও বেগবান করা এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাকে সর্বসম্মতিক্রমে রংপুর বিভাগীয় সমন্বয়কারী পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে স্কুল শিক্ষককে পুলিশ সদস্যের মারধর

বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে স্বপন কুমার সাহা কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সনাতনী সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পদায়নসংক্রান্ত চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অভয় কুমার রায় এবং সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী।