কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে পৌরশহরের চৌমুহনীতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারা দেশের মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুজিত দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের উপজেলা আহ্বায়ক ডা. অরুণাভ দে, সদস্য সচিব অজয় দাস, সদস্য ভানু পুরকায়স্থ, তুষার কান্তি দে চৌধুরী, চিত্তরঞ্জন মল্লিক, কান্ত দেব, পৌর আহ্বায়ক বিচিত্র রঞ্জন দে, সদস্য সুদীপ আচার্য, সুজিত দেব প্রমুখ। সভায় বক্তারা হুমকিদাতাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: গাজীপুরে ফল উৎসব