ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৭:৩১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ জুন) শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান।

আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, ওয়ালটন দালালবাজার শাখার ম্যানেজার মো. ফজলুল হক, ঝুমুর শাখার ম্যানেজার মাহবুবুর রহমান এবং জিরো পয়েন্ট শাখার ম্যানেজার চন্দন কুমার শীল প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ওয়ালটন জিরো পয়েন্ট শাখার ম্যানেজার চন্দন কুমার শীল জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়ালটন নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়ালটনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বক্তারা।