চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদার রুদ্রনগর মাঠে বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জমি চাষ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

নিহত নাজমুল হোসেন ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন নাজমুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

নিহতের বাবা জসীম উদ্দীন জানান, দুপুরে কৃষিকাজ করার সময় তাঁর ছেলের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। প্রকৃত ঘটনা জানতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।