সিংড়ায় জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Sanchoy Biswas
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়ায় জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালিত হয়েছে।

লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)-এর আয়োজনে জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রিফাত।

আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই ব্যক্তিকে ফেরত পাঠাল বিজিবি

এ সময় উপস্থিত ছিলেন জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, সিনিয়র শিক্ষক আকবর হোসেন, শিক্ষার্থী আল ইমরান, জান্নাতুন নেছা-সহ আরও অনেকে।