সোনারগাঁয়ে ট্রাক উল্টে মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়ে যাত্রী এবং পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার সময়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর হতে প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যান। এতে যানবাহনের ধীরগতি হয়ে ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে যাতায়াতকারী মানুষ এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাক উল্টে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। গাছগুলো সরানোর জন্য সকাল সকাল শ্রমিক না পাওয়া যাওযায় এতো দেরি হহয়ে।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা





