ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী আমান উদ্দিন কায়সার সাব্বির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত সাইদুর রহমান জুয়েলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে শহরের মেসার্স মীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দিন মীরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাভারে শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেফতার

ছাত্রদল নেত্রী চুমকি আক্তারের সঞ্চালনায় এবং মাস্টার গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাপ রসুল মজুমদার (গোলাপ), জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী।

এ সময় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যবৃন্দ, জেলা যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নৌকায় ঝুঁকি নিয়ে স্কুলে যায় কোমলমতি শিশুরা

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত দুই নেতাকে অভিনন্দন জানিয়ে ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, শিল্প-বাণিজ্যের প্রসার এবং ফেনীর অর্থনৈতিক উন্নয়নে তাঁদের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধনা শেষে অতিথিরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।