রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের নতুন কমিটি গঠন

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৩৬ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) গঠন করা হয়েছে। শনিবার রাতে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় প্রেসিডেন্সিয়াল কলার হ্যান্ডওভার অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এমডি রেদোয়ান খান। প্রেসিডেন্ট ইলেক্ট বনি রড্রিক, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুহাম্মদ একরাম উদ্দিন, ক্লাব ট্রেইনার সিপি আসাদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ হারুন রশিদ, সাধারণ সম্পাদক এমডি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. আরিফ, সার্জেন্ট অ্যাট আর্মস মো. আব্দুল হালিম, অতিরিক্ত সার্জেন্ট অ্যাট আর্মস জাকির হোসেন এবং সম্পাদক রাহেনা আক্তার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: নান্দাইলে মাদক ও জুয়ার বিরুদ্ধে ওসি আজহারুলের জিরো টলারেন্স

ক্লাব সার্ভিসে বনি রড্রিক, কমিউনিটি সার্ভিসে হোসাইন আহমেদ শাহজাহান, ইন্টারন্যাশনাল সার্ভিসে প্রফেসর মাহবুব এলাহী সানি এবং ইয়ুথ সার্ভিসে মুহাম্মদ আবদুল কুদ্দুস পাটওয়ারী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে হোসাইন আহমেদ শাহজাহান, মেম্বারশিপে আবদুল কুদ্দুস পাটওয়ারী, পাবলিক রিলেশন্সে মো. লিয়াকত আলী, সার্ভিস প্রজেক্টে মো. সুমন এবং দ্য রোটারি ফাউন্ডেশনের (টিআরএফ) চেয়ারম্যান হিসেবে সিপি আসাদুজ্জামান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: আশুলিয়ায় বিদেশি কনডমের মোড়ক বদলে বিক্রি, প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে নোয়াখালী চৌমুহনী রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আব্দুল করিম খন্দকার, ফেনি সেন্ট্রাল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট চঞ্চল দে সরকার, বেগমগঞ্জ রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি এমডি রেদোয়ান খান বলেন, রোটারির আদর্শ ধারণ করে মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে। সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় থাকবে।

এর আগে নতুন রোটারি বর্ষ উপলক্ষে ১ জুলাই দিনব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করে ক্লাবটি। কর্মসূচির শুরুতে সদর উপজেলার কুশাখালী এলাকার কালিবৃত্তি তা'লীমুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে খাবার ভাগাভাগি করেন সদস্যরা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

পরে সদর উপজেলার চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলূম মাদ্রাসার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ সম্পদ বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নোয়াখালী চৌমুহনী রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আব্দুল করিম খন্দকার, ফেনি সেন্ট্রাল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট চঞ্চল দে সরকার, বেগমগঞ্জ রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।