সমবায়ভিত্তিক উন্নয়নেই সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতি: ডা. বাচ্চু এমপি
সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় বৃহৎ পুঁজিতে পরিণত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারী, বিএনপির নেতা ডা. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা
আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।





