তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি এলাকাকে উন্নয়নের ছোঁয়ায় আবদ্ধ করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি এলাকাকে বিএনপি সরকার উন্নয়নের ছোঁয়ায় আবদ্ধ করতে চায়। তারই ধারাবাহিকতায় নান্দাইলকে উন্নয়ন দিয়ে ঢেলে সাজাতে চাই। তাই, প্রধানমন্ত্রীর প্রতিটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলকেই এগিয়ে আসতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়তে পারব।

তিনি আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল করে নিরাপদ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় ৫ নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ যানবাহন