হবিগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন
শাশুড়ীকে হত্যার দায়ে জামাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ( ১১ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১) কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুলাউড়ায় তরুণদের উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রকল্পের সমাপনী
রায়ে আসামিকে ১০, হাজার টাকা জরিমানা অনাদায়ে এ আরও ০৬ মাসের কারাদণ্ডের আদেশ ও দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে মো: আব্দুল কাদির মিয়া (৫০)।
মামলার বিবরণে জানা যায়, আসামী কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাতেন। এ নিয়ে শাশুড়ী হাজেরা খাতুন ও কাদির মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
২০১২ সালের ৬ মার্চ দুপুরে আসামী কাদির মিয়া শশুর বাড়ি চুনারুঘাট থানাধীন দুধপাতিল গ্রামে যায়। টাকা নিয়ে শাশুড়ির সাথে তর্কবিতর্ক বাধে। এক পর্যায়ে রান্না ঘর থেকে দা এনে হাজেরা খাতুনকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে মো: মনির সরকার বাদি হয়ে চুনারুঘাট থানায় এজাহার দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে বিগত দন্ডপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষির জবানবন্দি ও জেরা শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো: আফজাল হোসেন। আদালতের স্টেনোগ্রাফার মো: মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





