লক্ষ্মীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা রক্ষায় ২০০টি ডাস্টবিন স্থাপন

Sadek Ali
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর পৌর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শহরের চক বাজার সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২০০টি ডাস্টবিন বসানোর কাজ শুরু হয়েছে।

সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান।

আরও পড়ুন: কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহরকে ময়লা-আবদমোনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের ফলে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ হবে এবং পৌরবাসীর জীবনযাত্রা আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌর প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহরের যত্রতত্র ময়লা ফেলা রোধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ