উলিপুর পৌরসভা নির্বাচনে শামীম আকতার আমীনের আগাম প্রচারণা শুরু
আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে তুঙ্গে উঠতে শুরু করেছে স্থানীয় রাজনীতির পারদ। আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে পৌর এলাকায় শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। এরই ধারাবাহিকতায় উলিপুর পৌরসভার সাধারণ মানুষের আস্থা অর্জনে এবং নিজেকে মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে ব্যাপকভাবে আগাম প্রচারণা শুরু করেছেন শামীম আকতার আমীন।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, মোড়, বাজার ও জনবহুল স্থানগুলোতে ঘুরে ঘুরে গণসংযোগ চালাতে দেখা যাচ্ছে তাঁকে। একই সঙ্গে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি নিজের অবস্থান জানান দিচ্ছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে তিনি পৌরবাসীর পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্থানীয় ভোটারদের মতে, উলিপুরের নাগরিক সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।
প্রচারণাকালে শামীম আকতার আমীন বলেন, "আমি উলিপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই। দীর্ঘদিনের অবহেলিত এই পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের বিপুল সাড়া ও ভালোবাসাই আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রাণিত করেছে।"
আরও পড়ুন: পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচ জনের দশ বছরের কারাদণ্ড
তাঁর এই আগাম প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, উলিপুরের রাজনীতিতে শামীম আকতার আমীনের এই আগাম প্রচারণার প্রভাব ততই স্পষ্ট হয়ে উঠছে।





