ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

আরও পড়ুন: টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট