হাতিয়ায় ২ কোটি ৮৮ লাখ টাকার সুপারিসহ আটক ২৫ পাচারকারী

Sadek Ali
‎‎হাতিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাসেল মাহম্মুদ ‎হাতিয়া উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

‎শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

আরও পড়ুন: কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‎তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারি উদ্ধার করা হয়। একই সঙ্গে সুপারি পাচারের সঙ্গে জড়িত ২৫ জনকে আটক করা হয়।

‎‎কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সুপারি, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

‎তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

‎