সাবেক সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

Any Akter
রবিউল হাসান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলজিইডি'র সাবেক প্রধান প্রকৌশলী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  সাবেক এই সাংসদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়। 

কর্মজীবনে মনোয়ার হোসেন চৌধুরী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেন। সবশেষে তিনি এলজিইডি'র প্রধান নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবন শেষে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।

আরও পড়ুন: চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নিকট তিনি হেরে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি হেরে যান।


আরও পড়ুন: পরিচ্ছন্ন নগর গঠনে গফরগাঁও পৌরসভায় ৪৫ ডাস্টবিন স্থাপন