সাত সকালে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় দ্রতগতির পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম দর্শনা থানাধীন মদনা গ্রামের মৃত. মো. আব্দুল মজিদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাওয়া বেগম মেয়ের বাড়ী যাওয়ার জন্য আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রæতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতেই তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে পিকআপ ভ্যান ও এর চালককে আটক করেন। পরে চালককে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আটক চালকের নাম মোহাম্মদ শুকুর আলী। তিনি ঝিনাইদহের কালিগঞ্জ থানার বাসিন্দা।
আরও পড়ুন: ফটিকছড়িতে ডেবিট ইমনের দুই সহযোগী টেস্টার মোবারক ও ডাবা হারুন গ্রেফতার
চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মো. মারুফ রহমান জানান, পিকআপসহ চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





