সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং জিয়ারত সম্পন্ন করেন।
দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে অবস্থানকালে তিনি মাজার জিয়ারত করেন।
আরও পড়ুন: মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি, তদন্ত কমিটি গঠন: বিভাগীয় কমিশনার
জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন রাষ্ট্রপতি। এরপর তার গাড়িবহর সিলেটের আরেক আধ্যাত্মিক স্থাপনা হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তার গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে যায়। সেখানে কিছু সময় অবস্থানের পর দুপুরের দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা করেন।
আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর খুন, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার গাড়িবহরের চলাচলের নির্ধারিত সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।





