রংপুর সদর উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা
সম্ভাবনাময় রংপুর সদর উপজেলা, সমস্যা অনেক শীর্ষক মতবিনিময় সভায় মহিলা সংরক্ষিত সাংসদ রেজেকা সুলতানা ফেন্সী।
রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অত্র ক্লাবের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রেজেকা সুলতানা ফেন্সি (সাংসদ সংরক্ষিত মহিলা আসন-৩৬, রংপুর)। রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান। এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগণ বিভিন্ন সম্ভাবনা ও সমস্যাবলী সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন। উপস্থাপিত সমস্যা সমাধানে প্রধান অতিথি রেজেকা সুলতানা ফেন্সি এমপি যুক্তিযুক্ত প্রস্তাবনা ও সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রংপুর সিটি করপোরেশন এলাকায় সদর উপজেলা পরিষদকে সদরে স্থানান্তর, সদর কোতোয়ালি থানাকে উপযুক্ত স্থানে নিয়ে ভবন নির্মাণ, উপজেলাকেন্দ্রিক একটি হাসপাতাল ও একটি কলেজ সরকারি করণসহ রাস্তা-ঘাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: পাবে ৭৮ হাজার শিশু
উপস্থিত সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূল বিষয় নিয়ে বলেন, মাদক নির্মূল করা আমার একার পক্ষে সম্ভব নয়, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যেহেতু সিটি করপোরেশনের বাইরে ৫টি ইউনিয়ন পরিষদ নিয়ে ছোট একটি উপজেলা রংপুর সদর উপজেলা, সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পেলে মাদক, জুয়া, বাল্যবিয়ে নির্মূল করা আমার পক্ষে অসম্ভব নয়।
পরিশেষে অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলন খন্দকার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।





