লংলা আধুনিক কলেজের গভর্নিং বডির প্রথম সভা, নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত নতুন সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে কলেজের শিক্ষক-কর্মচারীরা নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন। রবিবার (৪ অক্টোবর) কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেনের সঞ্চালনায় সভায় কলেজের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে লংলা আধুনিক কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে কলেজের বিদ্যোৎসাহী সদস্য জামিল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।

জামিল আহমদ চৌধুরী একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক। তিনি পরিসংখ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং ফরেস্ট্রিতে পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া নেদারল্যান্ডস থেকে এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন বিষয়ে পিজিডি সম্পন্ন করেন।

আরও পড়ুন: আওয়ামী নেতা ও হত্যা মামলার আসামি সোনা আকন্দ দলিল লেখক সমিতির সভাপতি

দীর্ঘ কর্মজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার পদে যোগ দিয়ে ২০০৯ সালে অবসরগ্রহণ করেন। এর আগে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে প্রায় ১৯ বছর চাকরি করেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি দেশের কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে অবৈতনিকভাবে যুক্ত রয়েছেন। ‘নিঃস্ব সহায়ক সংস্থা’ নামে একটি অলাভজনক এনজিওর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।