মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেপ্তার করেছে ।
আজ সোমবার ভোররাতে উপজেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির নাম শুভ সাচকী (২২)। সে চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকীর ছেলে।
আরও পড়ুন: দুর্গাপুরে পুকুরে পরিত্যক্ত ব্যাগে মিলল প্রায় ৬ লাখ টাকার ভারতীয় ফেয়ারডিল
পুলিশ জানায় একদল পুলিশ চালিতাবুনিয়া গ্রামের শুভ সাচকীর বসতঘরে অভিযান চালান। এসময় ঘরের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগ ভর্তি ৩টি পোটলায় মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ





