তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

Sadek Ali
হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় আলোচিত জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে কক্সবাজারের কলাতলী থেকে রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কলাতলীর বিকাশ বিল্ডিং এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, নিহত তাজমিনের সঙ্গে রাজুর প্রেমের সম্পর্ক ছিল। 

বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা রাজু কলাতলীর একটি আবাসিক হোটেলে বয় হিসেবে কর্মরত। মাস চারেক আগে থেকে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

আরও পড়ুন: চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে আটক করা হয়েছে। বিষয়টি তাজমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। কুমিল্লা থেকে তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় তাকে আদালতে সোপর্দ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, রাজু তাজমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যায় রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে কক্সবাজারের কলাতলীর মেঘলা রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তাঁরা হোটেলটি ছেড়ে যান। এর আগে ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল তাজমিন। নিখোঁজের চার দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লার জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাজমিনের বাবা আবদুল হালিমের দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার পরও তার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল। তখন তাজমিন বান্ধবীর বাসায় রয়েছে বলে জানিয়েছিল। পরে দুপুরের দিকে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান তিনি। এ ঘটনায় মূল আসামি হিসেবে উল্লেখ করা সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার