হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জের হরিরামপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকার সাভার এলাকা থেকে পুলিশ ও যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মজমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ মার্চ হরিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নম্বর-০১) দণ্ডবিধির ৩০২ ধারায় মোহাম্মদ আলীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী





