প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
রাজশাহী জেলার চারঘাট থানার প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ মকছেদ আলী (৫৫) কে চন্দ্রিমা থানা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৫। জেলার চারঘাট থানার ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষন করার অভিযোগে মোঃ মকছেদ আলী (৫৫)-এর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ০৩ অক্টোবর প্রতিবন্ধী মেয়েটি তার মাকে খুঁজতে বের হয়। এসময় অভিযুক্ত মকছেদ আলী (৫৫) মেয়েটিকে একা পেয়ে চারঘাট থানাধীন রায়পুর উত্তর গ্রামস্থ আসামীর বাড়ীর পার্শ্ববর্তী একটি হলুদ ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে জোড়পূর্বক ধর্ষন করে পলিয়ে যায়।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
পরবর্তীতে মেয়েটি তার মায়ের কাছে গিয়ে মোঃ মকছেদ আলী কর্তৃক তাকে ধর্ষণ করা হয়ে মর্মে জানায়। এ ঘটনায় কিশোরীর মাতা মোছাঃ শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় এজাহার দায়ের করেন বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী চারঘাট থানার মামলা রুজু করে।
এসআরবি একটি চৌকশ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। আসামী মোঃ মকছেদ আলী (৫৫),রায়পুর গ্রামের মৃত মজের আলী ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সত্যতা স্বীকার করে। গ্রেফতার কৃত আসামীকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
এ বিষয়ে চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর বলেন, এসআরবি-৫ ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।





