পদ্মা নদীতে যৌথ অভিযান: কারেন্ট জাল ও মাছ জব্দ, গ্রেফতার ১
রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে দৌলতদিয়া নৌ পুলিশ এবং গোয়ালন্দ উপজেলা মৎস্য বিভাগ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় শিশুদের মাঝে বিতরণ করা হয়।
ইহা ছাড়াও পদ্মার 'বেতকা' পয়েন্ট থেকে ১ হাজার মিটার কারেন্ট জালসহ দুলাল সরদার (৫৫) নামের এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দুলাল সরদার পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালনগর গ্রামের মোঃ ইয়াদ আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়
আটককৃত জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।





