সোনারগাঁয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তার ২৯
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় একজন, চুরি মামলায় একজন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজন এবং ২৫ জন মাদকসেবী রয়েছেন।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি মো. আলী আজগর, চুরির মামলার মো. আরিফ এবং ওয়ারেন্টভুক্ত মো. সাকিব ও মো. মানিক মিয়া রয়েছেন।সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





