চট্টগ্রাম বিমানবন্দরে শুরু হলো এভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪৮ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘এভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬’। তিন দিনব্যাপী এ কর্মসূচি ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাবেক অডিট কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, নথি চেয়েছে দুদক

বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও মহড়া অনুষ্ঠিত হবে। এসব মহড়ায় জনসমাগম নিয়ন্ত্রণ (ক্রাউড কন্ট্রোল), যানবাহন নিয়ন্ত্রণ (ভেহিকল কন্ট্রোল) এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ (অ্যাকসেস কন্ট্রোল) বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন: সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।