বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার তাগিদ, পাকুন্দিয়ায় কন্যাশিশু দিবস পালন
কন্যাশিশুর শিক্ষা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে ই আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল।
আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশ ও স্বাবলম্বী হয়ে ওঠার পথে বাল্যবিয়ে বড় বাধা। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অধিকার রক্ষা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‘শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন: হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২





