উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য রাখেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম। ফায়ার ফাইটার রুবেলসহ অন্যান্য বক্তাগণ। এ ছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ সময় উলিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।