পাকুন্দিয়ায় মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবন ও মাদকদ্রব্য রাখার দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনার মদন উপজেলার ষাইটপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. আওয়াল হোসেন (২৩) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর এলাকার আ. গফুরের ছেলে সানোয়ার হোসেন (২৪)।
আরও পড়ুন: জীবিত হয়েও পরিচয়পত্রে মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ধরে ঘুরছেন আবুল কাসেম
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও রুপম দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই যুবকের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। তাঁরা গাঁজা সেবনের বিষয়টিও স্বীকার করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ





