ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ সরকার আপাতত কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের চলমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টার বিষয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চান সাংবাদিকেরা। জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারই বিষয়টি দেখবে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ এখনই কোনো অবস্থান জানাতে চায় না।