নন্দীগ্রাম উপজেলা যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া নন্দীগ্রাম উপজেলা যুবদল কতৃক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।

সারা দেশের ন্যায় বগুড়া নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের জনবান্ধব উদ্যোগ, উন্নয়ন কর্মকান্ড প্রচারণা, গণসংযোগ ও উপজেলার বিভিন্ন মহল্লার পূজা মণ্ডপ এলাকা পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে উপজেলা যুবদল। সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক আব্দুর রউফ রুবেল। 

আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

গতকাল (১২ই অক্টোবর) সোমবার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকায় শ্রী শ্রী কালীমাতা মন্দির উন্নয়ন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা করা হয়। উক্ত অনুষ্ঠানে মতবিনিময় কালে আব্দুর রউফ রুবেল বলেন যে, আপনারা নির্ভয়ে ও উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করবেন। যুবদল নেতাকর্মীরা প্রতিটি পূজা মণ্ডপে "ঘুমহীন প্রহরীর মতো" দায়িত্ব পালন করবে। আমরা সর্বদা সজাগ আছি সর্বাত্মক সব সময় সহযোগিতা করতে প্রস্তুত। 

এছাড়াও তিনি আরও বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় ও বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেনের দিক নির্দেশনায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবদল নেতাকর্মীরা জনগণের ভ্যান গার্ডের মতো থাকবে। আমরা সবাই সবার পাশে থাকব, সবাই এক সাথে থাকবো। গত রবিবার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বত্রই দৃশ্যমান উন্নয়ন, নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ ও মহা কর্মপরিকল্পনা নিয়ে সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা করছেন।

আরও পড়ুন: জীবিত হয়েও মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ঘুরছেন আবুল কাসেম

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন, বাদশা মিয়া, আলমগীর হোসেন, আল আমিন প্রমুখ।