বয়স যেন শুধুই সংখ্যা, মোহময়ী জয়া আহসান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪১ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়স বাড়লেও কমেনি সৌন্দর্য ও তারুণ্য। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিও তিনি। নতুন লুকে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি। নীল পোশাকে তোলা সাম্প্রতিক ছবিতে জয়ার উপস্থিতিতে ফুটে উঠেছে আভিজাত্য ও মায়াবী সৌন্দর্যের মিশেল।

ছবিতে জয়া আহসানকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি ওয়ান-শোল্ডার ফিটেড গাউন পরা অবস্থায়। পোশাকটির এক পাশ কাঁধখোলা, অন্য পাশে রয়েছে লম্বা হাতা। শরীরের গড়নের সঙ্গে মানানসই এই পোশাকে অভিনেত্রীর লুক পেয়েছে আরও পরিপাটি ও আকর্ষণীয় মাত্রা।

আরও পড়ুন: নানা পাটেকারের জীবনসংগ্রাম ও ব্যক্তিজীবনের ১০ গল্প

সাজে খুব বেশি বাহুল্য রাখেননি জয়া। খোলা চুল, হালকা মেকআপ এবং কানে রুপালি রঙের বড় আকৃতির কানের দুল—সব মিলিয়ে তাঁর সাজে ছিল মার্জিত ও আধুনিকতার ছোঁয়া। নীল পোশাকের সঙ্গে তাঁর মেকআপও ছিল বেশ স্বাভাবিক, যা পুরো লুকটিকে আরও নান্দনিক করে তুলেছে।

ছবিগুলোতে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো চোখ বন্ধ করে ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে তাঁর চোখের অভিব্যক্তি ও আত্মবিশ্বাসী উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: ‘অকালে চলে গেলেন আমার হিরো অভিনেতা’: নানা পাটেকরকে শাহরুখ খান

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলেও বরাবরই নিজের স্বতন্ত্রতা ধরে রেখেছেন জয়া আহসান। এবারের নীল পোশাকের এই লুকও যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল। সময়ের সঙ্গে বয়সের সংখ্যা বাড়লেও সৌন্দর্য ও ব্যক্তিত্বের আকর্ষণে যে তার প্রভাব পড়ে না, জয়ার এই ছবিগুলো যেন তারই আরেক উদাহরণ।