সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির সদ্যপ্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

আরও পড়ুন: বাউফলে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ পুলিশের বিরুদ্ধে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ

অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে প্রয়াত সালাউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।