১৩৫টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, যাত্রী ২০ হাজারের বেশি
সরাসরি ও ট্রানজিট দুই ধরনের ফ্লাইট মিলিয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৫টি ফ্লাইট। এতে মোট ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭২ জনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম
তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ক্ষতিগ্রস্ত ফ্লাইটের সংখ্যা ১৩৫টি। এসব ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা ২০ হাজার ৬৭২ জন।





